July 9, 2026, 7:33 pm

রাজধানীর চার হাসপাতালে র‌্যাবের অভিযান, আটক ১৫

Reporter Name
  • আপডেট Sunday, July 13, 2025
  • 83 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় চার হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ১৫ জনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, দুজনকে জরিমানা ও আটজনের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত রাজধানীর শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, হৃদরোগ হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও শিশু হাসপাতালে দালালবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।
অভিযান শেষে র‍্যাব-২ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার বলেন, সকাল ১০টা থেকে আমরা এই এলাকার চারটি প্রধান হাসপাতালে অভিযান পরিচালনা করেছি। এ সময় সরকারি হাসপাতালগুলো থেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ১৫ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। নিয়মিত এই অভিযান পরিচালনা করছি। আগামীদিনেও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর