July 4, 2026, 10:44 am

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, উত্তরা ::
  • আপডেট Tuesday, October 8, 2024
  • 74 জন দেখেছে

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মিলনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে উত্তরার আজমপুরের জমির আলী মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। যুবদলের ওই সাবেক নেতা উত্তরার আব্দুল্লাহপুর বেড়িবাঁধ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
এ বিষয়ে উত্তরার দিয়াবাড়ি আর্মি ক্যাম্পের মেজর নাশাদ বলেন, ‘যুবদলের উত্তরা পশ্চিম থানার সাবেক আহ্বায়ক মিলন আজমপুরের জমির আলী মার্কেটে চাঁদাবাজি করতে গিয়েছিলেন। পরে অভিযোগে ভিত্তিতে তাঁকে সেনাবাহিনী গিয়ে গ্রেপ্তার করে।’ ‘গ্রেপ্তারের পর মিলনকে পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর