July 9, 2026, 11:13 am

রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেল থেকে ১৮ জন নারী-পুরুষ আটক

Reporter Name
  • আপডেট Friday, May 2, 2025
  • 118 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: অবৈধ কার্যকলাপের অভিযোগে রাজধানীর উত্তরার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৮ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৮ জন নারী। আজ শুক্রবার সকালে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এ বি সিদ্দিক ঢাকা টাইমসকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অসামাজিক কার্যকলাপের গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা উত্তরা-৭ নম্বর সেক্টরের হোটেল গ্রান্ড ইনে অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন বয়সী ১৮ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। রাজধানীর বিভিন্ন হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর