July 9, 2026, 7:35 pm

রাজধানীর উত্তরায় সেনাবাহিনীর অভিযান ৬জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, July 13, 2025
  • 81 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা ১০নং সেক্টর সংলগ্ন সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করেছে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প উত্তরার সেনা সদস্যরা। শনিবার সাঁড়াসি অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করা হয়। দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মালসহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় উত্তরা ১০ নং সেক্টর সংলগ্ন সুইচ গেট এলাকার ফলের আড়ৎ এ অভিযান চালিয়ে বিএনপির বহিঃস্কৃত নেতা মিলনসহ ৬জনকে গ্রেফতার করা হয়।
সেনা সদস্যরা জানায়, দীর্ঘদিন যাবৎ বিএনপি নেতা মিলন দলের সদস্যদের নামে বিভিন্ন ধরণের চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- ১। মোঃ মিলন, পিতাঃ মৃত আব্দুস সাত্তার, সাং-আব্দুল্লাহপুর পশ্চিম বেড়িবাঁধ, ২। মোঃ সেলিম রানা, পিতাঃ মৃত মজিবুল রহমান, সাং-আব্দুল্লাহপুর মধ্যপাড়া, ৩। মোঃ সাইদুল ইসলাম, পিতাঃ সাহাব্বর আলী সাং-উত্তর সেক্টর-১০, রানা ভোলা তিতাস পাড়া, ৪। মোঃ কাজিম উদ্দিন, পিতাঃ মোঃ আবুল কাশেম, সাং- উত্তরা সেক্টর-১০, সুইচ গেইট, ৫। মোঃ আব্দুর রহিম মান্নান, পিতাঃ মোঃ বেলাল হোসেন, সাং-উত্তর সেক্টর-৯ আব্দুল্লাহপুর, ৬। মোঃ রিপন, সাং-সুইচ গেইট পাম্প, উত্তরা ১০ নং সেক্টর।
আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে উত্তরা পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর