June 2, 2026, 2:15 pm

রাজধানীর উত্তরায় ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে তিনজন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Thursday, March 5, 2026
  • 94 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় শামীম সরকার নামের এক ব্যবসায়ীকে অপহরণ ও চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। বুধবার উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭/সি নম্বর সড়কের ৩ নম্বর বাসার ৭/সি নম্বর ফ্ল্যাট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া) শাহ আলম এ তথ্য জানান। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার সাঁথিয়ার চর কাবারীখোলা গ্রামের রবিউল ইসলাম টিপু (৫১), একই উপজেলার হুইখালী গ্রামের মেহেদী হাসান মিলন (৪৭) ও সুজানগর উপজেলার চর দুলাই গ্রামের হাসান মামুন মিলন (৩৭)।
র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, ভুক্তভোগী শামীম সরকার ও গ্রেপ্তার হওয়া মেহেদী হাসানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক ছিল। ভুক্তভোগী শামীমকে গত ২৬ ফেব্রুয়ারি উত্তরার হাউজবিল্ডিং এলাকা থেকে অপহরণ করে ৯ নম্বর সেক্টরের একটি বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়। পরে ছাদে থাকা মেহেদীর অন্যান্য সহযোগীরা মিলে ভুক্তভোগীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে অপহরণকারীরা ভুক্তভোগীকে রিভলবার দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে ভুক্তভোগী নিজের ও বন্ধুদের কাছ থেকে বিকাশে মোট ৯২ হাজার টাকা সংগ্রহ করে দেন। এরপরও তাঁকে নির্যাতন করা হয়। পরে আসামিরা একটি মাইক্রোবাস ভাড়া করে গাজীপুরের বিভিন্ন স্থানে নেমে যায় এবং ভুক্তভোগীকে বাসায় পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী শামীম উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর