November 26, 2026, 10:55 pm

রাজধানীর উত্তরায় বজ্রপাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • আপডেট Thursday, May 1, 2025
  • 115 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরায় বজ্রপাতে রাকিবুল হাসান খান নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন। আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে উত্তরায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্ব ইজতেমার মাঠে ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাফির মৃত্যু হয়। তিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী। নিহত রাফি কিশোরগঞ্জের নেয়ামতপুর বাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আহতদের উদ্ধার করে উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর