October 8, 2026, 10:29 pm

রাজধানীর উত্তরায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত দেড় লাখ টাকা ছিনতাই

Reporter Name
  • আপডেট Monday, November 24, 2025
  • 110 জন দেখেছে

এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জসীম উদ্দীন রোড কিচেন হাউজের সামনে দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বলে খবর পাওয়া গেছে। আহতরা হচ্ছেন-মো. মাসুদ রানা (৩৭) ও মো. আল-আমিন (৪২)। এ সময় দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে জানিয়েছেন। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত আল আমিনের স্ত্রী মোছা. লাইজু বলেন, আমার স্বামী ও তার ব্যবসায়ী পার্টনার মাসুদ রানাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বাসায় নিয়ে যাই। আমার স্বামী ভাঙারি ব্যবসা করে। ব্যবসার ১ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে আসার সময় উত্তরা পশ্চিম জসিম উদ্দিন রোড কিচেন হাউজের সামনে ছিনতাইকারীরা মাথায়, পিঠে, কপালে দুজনকে কুপিয়ে তাদের কাছে থাকা টাকা নিয়ে চলে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ভাঙারি ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়ে ঢামেক হাসপাতালে আসে। পরে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তাদেরকে বাসায় নিয়ে গেছেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি ছিনতাইকারীরা কুপিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ৪৮ হাজার টাকা নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করেছি বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর