এস এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরাতে অসহায় হতদরিদ্র দিনমজুর সাধারণ মানুষের জন্য দিনব্যাপী ফ্রী মেডিকেল সেবা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। এ সময় মোস্তফা জামান বলেন, আমরা স্বৈরাচার আওয়ামী লীগের মতো লোক দেখানো কাজ করব না। ফ্যসিসরা বিগত সময় মানুষকে ধোঁকা দেয়ার জন্য নানামুখী প্রচার প্রচারণা করতো। আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই,আমি যে কাজটি করব ঈমানের দায়িত্ব নিয়ে সঠিকভাবে সেটি করবো। যাতে সাধারণ মানুষের কল্যাণের কাজে লাগে এবং তারা উপকৃত হয়। শুক্রবার রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ অসহায় দরিদ্র মানুষদের নিয়ে হাসি তামাশা মশকরাও করেছে। তাদেরকে ফ্রি মেডিকেল চিকিৎসা দেয়ার নামে অনেকেই বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা নিয়ে আত্মসাৎ করেছে। আমি সুস্পষ্টভাবে বলতে চাই,এসব কোনোকিছুই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেনি, ভবিষতে ও করবে না ইনশাআল্লাহ।
তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন সফল রাষ্ট্র নায়ক ছিলেন। তিনি দেশের আদর্শ সৈনিক ও একজন সৎ ব্যক্তি ছিলেন। যার নাম উচ্চারণ করলেই মনের অজান্তে শহীদ শব্দটি চলে আসে। এটা আল্লাহর অশেষ রহমত। আমরা সেই আদর্শিক নেতার আদর্শের সৈনিক।
ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মানুষের সেবায় কাজ করতে,তাদের পাশে দাঁড়াতে। আমি কেবল শুরু করেছি কিন্তু আমার প্রিয় ব্যক্তি যাকে আমি আমার বড়ভাই মনে করি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক তিনি অনেক আগ থেকেই মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। তার কাছ থেকে আমি অনেক কিছুই শিখেছি এবং তাকে দেখে আমি উদ্বুদ্ধ হই।
মোস্তফা জামান আরো বলেন, আমাদের ফ্রী মেডিকেল ক্যাম্পেইন সেবা আজ থেকে চলমান থাকবেন, প্রতি শুক্রবার সকাল থেকে ৩ ঘন্টাব্যাপী চিকিৎসা সেবা দেওয়া হবে। প্রতিটা থানা এবং ওয়ার্ড গুলোতে এ সেবা নিতে পারবে হতদরিদ্র অসহায় মানুষ।
মেডিকেল ক্যাম্পেইনে সেবা নিতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন অসহায় দরিদ্র মানুষ। বিনামূল্য সেবা পেয়ে খুশি হয়েছে তারা । ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৩০০ বেশি রোগীদের সেবা দেয়া হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তুরাগ থানা বিএনপির আহবায়ক হারুনুর রশিদ খোকা, যুগ্ম-আহবায়ক হাজী জহির সহ থানার অন্যান্য নেতাকর্মীরা।