শামীমা খানম :: ঢাকা শহরে নারীদের জিম্মি করে বিগো লাইভ এর মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া। কে এই ইমরান ও আকলিমা প্রশাসন নজর দিন। সম্প্রতি বিভিন্ন মোবাইল এবং অ্যাপস এর মাধ্যমে বিগো লাইভ করে হাজার পরিবার আজ ধ্বংসের পথে । এমনই অভিযোগ প্রতিটি ঘরে ঘরে বাবা, মা সন্তান, স্বামী, সকলের। রাজধানী ঢাকার গুলশানসহ নামিদামি বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, অভিজাত এলাকায় এ কাজ এখন হরদম। কেউ করে লোভে, কেউ এ কাজ করে দারিদ্র্যের কারণে, আবার কেউ এই কাজ করে শখের বসে। সম্প্রতি অভিযোগ উঠেছে ঢাকার গুলশান ২ এলাকায় ইমরান ও আকলিমা নামে এই দুই জনের মাধ্যমে হোটেলে হোটেলের সাপ্লাই দেওয়া হচ্ছে বিভিন্ন নারী। তাদের কথা মতোই পৌঁছে দেয়া হয়েছে চাহিদা মাফিক যে কোন নারী যেকোনো সময় সঙ্গ দেয়ার জন্য বিভিন্ন পুরুষদের সাথে। সর্বোচ্চ ১০ হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা গুনতে হচ্ছে এই সকল খদ্দেরদের। কতক্ষণ সময় দিবে, বাড়তি সময়ের জন্য রয়েছে আরও বাড়তি টাকা। তেমনি অভিযোগ করেছেন গুলশান আর ২ এর রেস্টুরেন্টের ব্যবসায়ী লুৎফুর রহমান। ইমরানের নামে ভাটারা থানা ও গুলশান থানায় দুই দুইটি জিডি করেও কোনভাবেই সমাধান করতে পারছেন না নিজের পরিবারের মধ্যে। গত ১৪ই ডিসেম্বর গুলশান থানায় জিডি করেন লুৎফর রহমান। জিডি নং ৯০২।
জিডির সূত্রে জানা যায়, তার স্ত্রী শাম্মী আক্তার ওরফে এঞ্জেল রোজ গত ২৪ শে নভেম্বর মনোমালিন্য হওয়ায় বর্তমানে সে রেস্টুরেন্টই থাকছে। গত ৮ ই ডিসেম্বর ইমরান তার ব্যবহৃত মুঠোফোনে লুৎফর রহমানকে বিভিন্নভাবে গালিগালাজ ও পরিবারের সাথে সমাধান না করলে প্রাণে মেরে ফেলা হুমকি দেন। জিডির সূত্রে আরও জানা যায় লুৎফর রহমানের স্ত্রী পক্ষ নিয়ে বিভিন্ন অসামাজিক নিষিদ্ধ বিগো লাইফের কাজ করে আসছেন ইমরান ও আকলিমা বেগম। এ সকল অন্যায়ের প্রতিবাদ করলে লুৎফুর রহমানকে শাম্মী আক্তার ও আকলিমা আক্তার মারধর করে ঘর থেকে মোবাইল ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পড়ে ইমরানকে দিয়ে ভয় ভীতি দেখাচ্ছে। ইমরান লুৎফুর রহমানের সাথে দেখা না করলে যে কোন পরিমাণে ক্ষতি করবে বলে হুংকার দেয়। উপরোক্ত বিষয়ে গুলশান থানার সাব ইন্সপেক্টর কামরুল ইসলামের সাথে কথা বললে, তিনি জানান, জিডি পেয়েছি আমরা ব্যবস্থা নিচ্ছি। আগামী পর্বে বিগো লাইভ সহ ইমরান, আকলিমার অনৈতিক কার্যকলাপের ধারাবাহিক পর্ব।