নিজস্ব প্রতিবেদক :: রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ডিএমপির অপরাধ ও গোয়েন্দা বিভাগ। ।
এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ২০৫ পিস ইয়াবা, ৬২ কেজি ৯০৮ গ্রাম গাঁজা, ১৬ গ্রাম হেরোইন ও ২৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।