জয়নাল আবেদীন সরকার, স্টাফ রিপোর্টার, টঙ্গী :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রাথী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা মোঃ সোহেল রানার নেতৃত্বে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছে। টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় থেকে গণসংযোগ শুরু করে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচারণা করা হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ নাজমা হোসেন, অভিনেত্রী মনিরা মিঠু, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ কাইয়ুম সরকার, গাজীপুর মহানগর আওয়ামী মটর শ্রমিক লীগের সভাপতি মোঃ লিটন মহাজন, ৪৬নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মোঃ ছলেমান মিয়া, খোকন শেখ, যুবলীগ নেতা মোঃ আলাল আহম্মেদ, শহীদ আহসান উল্লাহ মাস্টার আদর্শ পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব সরদার, যুবলীগ নেতা মোঃ মুক্তার হোসেন রতন, জুবায়ের হোসেন, ছাত্রলীগ নেতা এবি সিদ্দিক, নাজমুল হুদা, সুমম আহম্মেদ মোল্লা, রাকিব আলী, সাকিব আলী মোঃ জাকির হাসান ইমন, শেখ মোঃ সুমন,রহিম মিয়া,আব্দুল কুদ্দুস মিয়া,মুকুল হোসেন, বিল্লাল হোসেন, জুয়েল হোসেন, জাহিদ হাসান, আমজাদ হোসেন প্রমুখ।
গণসংযোগ চলাকালে যুবলীগ নেতা মোঃ সোহেল রানা বলেন, গাজীপুর-২ আসেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রাথী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি একজন ভালো মানুষ। গাজীপুরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন। গাজীপুর-২ আসনে জাহিদ আহসান রাসেল এমপির কোন বিকল্প নেই। তাই উন্নয়নের দ্বারা অবগত রাখতে আগামী ৭ জানুয়ারি আমরা সকালে ঐক্যবদ্ধ ভাবে নৌকায় ভোট দিনে জাহিদ আহসান রাসেল এমপিকে পুনরায় নির্বাচিত করবো ইনশাআল্লাহ।