July 9, 2026, 8:43 am

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টঙ্গী পূর্ব থানা যুবদলের বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name
  • আপডেট Tuesday, October 28, 2025
  • 140 জন দেখেছে

আক্তার হোসেন ডালি::  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে টঙ্গী পূর্ব থানা যুবদলের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুবদলের তরুণ প্রজন্মের উদীয়মান নেতা মোঃ আরাফ রিফাতের নির্দেশে আয়োজিত এ র‍্যালিটি মঙ্গলবার সকালে টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। র‍্যালিতে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকা নিয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নেতাকর্মীরা “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনবো” ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তোলে টঙ্গীর রাজপথ।
এ সময় মোঃ আরাফ রিফাত বলেন, “যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসেনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা রাজপথে আছি এবং থাকব।”
র‍্যালিতে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “গাজীপুর মহানগর যুবদলের প্রতিটি ওয়ার্ড, ইউনিট ও থানা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তরুণদের এগিয়ে আসতে হবে। যুবকরাই পরিবর্তনের চালিকাশক্তি।”
দিনব্যাপী উৎসবমুখর এ কর্মসূচিতে যুবদলের পাশাপাশি স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন গাজীপুরে নবউদ্দীপনা ও ঐক্যের বার্তা বয়ে এনেছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর