July 4, 2026, 7:53 am

যুক্তরাষ্ট্র–কানাডা থেকে ফিরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Saturday, October 26, 2024
  • 144 জন দেখেছে

যুক্তরাষ্ট্র ও কানাডা সফরের বিষয়ে অবহিত করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টাকে তাঁর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন। সরকারি সফরে ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডায় যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শুক্রবার দেশে ফেরেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর