July 7, 2026, 8:05 am

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এক সচিবের সম্পত্তি জব্দ!

Reporter Name
  • আপডেট Sunday, October 8, 2023
  • 130 জন দেখেছে
দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক এক সচিবের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর আয়ের বৈধ উৎস প্রকাশ দেখাতে না পারায় তার বাড়ি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়। যুক্তরাষ্ট্রের দুর্নীতিবিরোধী অভিযানের আওতায় সাবেক এই সচিবের ৩টি বাড়ি ও বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দুর্নীতিবিরোধী অভিযানে বাংলাদেশের সাবেক বেশ কয়েকজন আমলা ও ব্যবসায়ীর সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে। যে সাবেক সচিবের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে তার নাম বিডি মিত্র। ১৯৮২ ব্যাচের বিসিএস কর্মকর্তা তিনি। ২০১৭ সালের ১৯ নভেম্বর স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন তিনি। তারপর উত্তর আমেরিকা তার ঠিকানা। কখনো নিউইয়র্কে থাকেন কখনো কানাডায়। পেনশনের টাকা উত্তোলনের আবেদনে তিনি নিজেকে আর্থিক সংকটে একজন দরিদ্র অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেন। তবে স্ত্রী রাখি মিত্রের নামে নিউইয়র্কে ৩টি এবং কানাডায় ২টি বাড়ি পাওয়া গেছে।
সূত্রে আরো জানা যায়, ২০১২ সালের ২ ফেব্রুয়ারি নিউইয়র্কে নাসির আলী খান পলের কাছ থেকে প্রথম বাড়ীটি কেনেন তিনি। ঐ বাড়ীর মূল্য ৭৬০,০০০ ডলার (বাংলাদেশী টাকায় ৬ কোটি ৪৬ লাখ টাকা) নগদে ক্রয় করেন। বাড়ীর ঠিকানা ৮৭-৩০ ১৬৯ স্ট্রিট কুইন্স। একই বছরের ডিসেম্বর মাসে দ্বিতীয় বাড়ীটি (৮৫-২৭, ১৬৮ প্লেস, জ্যামাইকা) কেনেন। ঐ বাড়ীর মূল্য ৭৮৫,০০০ ডলার। ঐ অর্থও নগদে পরিশোধ করা হয়। ১১৩,৮১ এভিনিউ কিউ গার্ডেনস ঠিকানার তৃতীয় বাড়ী কেনেন ২০১৮ সালের ১২ জুন। ইয়েলেনা সেডিনার কাছ থেকে ঐ বাড়ী কেনা হয় ৭ লাখ ৭৫ হাজার ডলারে।
২০১৭ এর নভেম্বরে অবসর গ্রহনের মাত্র দুমাসের মধ্যে কানাডার টরেন্টোতে কেনেন ১৪ লাখ ডলার (কানাডিয়ান) দিয়ে একটি বাড়ী। সর্বশেষ ২০১৯ সালে টরেন্টোতেই ৯ লাখ কানাডিয়ান ডলার দিয়ে কিনেছেন আরো একটা বাড়ী।
বিডি মিত্রের জন্মস্থান হবিগঞ্জ জেলায়। ১৯৮৬ সালের ২৭ অক্টোবর তিনি সরকারী চাকরীতে যোগদান করেন। ২০১২ সালে তদ্বির করে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ইকোনমিক মিনিষ্টার পদে নিয়োগ পান। পরবর্তীতে দেশে এসে তিনি খাদ্য বিভাগে ভারপ্রাপ্ত সচিব হন। চাকরী জীবনে যেখানেই গেছেন সেখানেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। কিন্তু এসব অভিযোগের পরও তিনি সচিব পর্যন্ত পদোন্নতি পেয়েছেন।  যুক্তরাষ্ট্র প্রশাসনের হিসেব অনুযায়ী তার সেদেশে সম্পদের পরিমান প্রায় ২০০ কোটি টাকা। বিডি মিত্র অধিকাংশ সময়ে নিইইয়র্ক এবং কানাডায় থাকেন। তবে মাঝে মধ্যে দেশে থাকেন। তার বিরুদ্ধে কোন দুর্নীতির মামলা নেই বলে জানা গেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর