July 9, 2026, 7:48 pm

‘যানজট নিরসনে উড়বে স্পিকার যুক্ত ড্রোন’

Reporter Name
  • আপডেট Thursday, June 13, 2024
  • 91 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, উত্তরা :: সড়কে অতিরিক্ত পুলিশের পাশাপাশি যানজট নিরসনে স্পিকার ড্রোন ক্যামেরা উড়বে আকাশে। দুর্ঘটনা এড়াতে খোলা ট্রাকে বা বাসের ছাদে যাত্রী পরিবহনের আইন-শৃঙ্খলা বাহিনী ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। আজ বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সাভারের বাইপাইল মোড় এলাকায় মহাসড়ক পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি। শাহাবুদ্দিন খান বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।
যানজট নিরসনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কের পাশের গরুর হাট ও সড়কের চলমান উন্নয়ন কাজের কারণে যেন যানজটের সৃষ্টি না হয় সে বিষয়ে বিশেষ নজরদারি রয়েছে। এছাড়া ঈদযাত্রায় সড়কের যানচলাচল স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় হাইওয়ে ও ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর