October 12, 2026, 4:34 pm

ময়মনসিংহ স্টেশনে লোকাল ট্রেনের ৮ চাকা লাইনচ্যুত

Reporter Name
  • আপডেট Saturday, September 14, 2024
  • 107 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে লোকাল ট্রেনের পিছনের বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে কোন প্রভাব পড়েনি। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ ২৫৬ লোকাল স্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ স্টেশন মাস্টার নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ লোকাল ২৫৬ ট্রেন ময়মনসিংহ স্টেশনে ঢোকার সময় পিছনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে স্টেশনের এক ও দুই নম্বর লাইন সচল থাকলেও তিন ও চার নম্বর লাইন বন্ধ রয়েছে। রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। এলে বগি উদ্ধার করা হবে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর