July 9, 2026, 8:48 am

ময়মনসিংহে ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যা

Reporter Name
  • আপডেট Thursday, May 1, 2025
  • 63 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহের মুক্তাগাছায় জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি ফজিলা খাতুন (৪৫) নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফজিলা খাতুন একই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। অভিযুক্তের নাম মনির হোসেন। তিনি একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মনিরের সঙ্গে স্ত্রী রুমার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির ঘর থেকে বাইরে চলে যান। পরে রাত আড়াইটার দিকে মনির বাড়িতে এসে তার ৪ বছর বয়সী ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চাইলে স্ত্রীর সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এসময় মনিরের হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে চাইলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। এসময় মনির শাশুড়ির পেটে ছুরিকাঘাত করেন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে। মামলাও প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর