July 9, 2026, 10:07 am

ময়মনসিংহের ভালুকায় খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, July 26, 2024
  • 84 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ :: ময়মনসিংহের ভালুকায় হতদরিদ্র, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সকালে পৌরসভার ওয়াহেদ টাওয়ারে খাদ্যসামগ্রী বিতরণ করার সময় ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু সায়েম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ, ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক কেবিএম আসাদুজ্জামান সানা, আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালি, ভালুকা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল, নূরে আলম জিকুসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর