মুহম্মদ আবুল বাশারঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা মঙ্গলবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।আয়োজন করে উপজেলা প্রশাসন।অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদুল আহমেদ । অন্যান্যদের মাঝে সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইকবাল হোসাইন,থানা অফিসার ইনচার্য মোঃ উবায়দুর রহমান, উপজেলা বিএনপি’র নেতা মোঃআতিকুর রাজ্জাক ভুইয়া হীরা,ঈশ্বরগঞ্জ সরকারী কলেজের সম্মানিত শিক্ষক মুহাম্মদ আবদুল হান্নান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।