July 9, 2026, 11:01 am

মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায়কুঞ্জ ভবন উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, May 3, 2024
  • 100 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ন্যায়কুঞ্জ ভবনে উদ্বোধন করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আজ শুক্রবার বেলা ৪টায় আদালত প্রাঙ্গণে ভবনটির শুভ উদ্বোধন করেন তিনি।
এসময় বিচারপতি বলেন, প্রত্যেক মানুষের কিছু অধিকার রয়েছে। আদালতে অসংখ্য বাদী বিবাদী আসেন। আদালতে এসে যদি তারা বসার একটা জায়গা পান, তবে সাময়িক একটু প্রশান্তি অনুভব করবেন। এরই আলোকে প্রাধান মন্ত্রী শেখ হাসিনা দেশের ৬৪টি জেলায় “ন্যায়কুঞ্জ” স্থাপন করেছেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কায়সার মোশাররফ ইউসুফ’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর, জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, জেলা গণপূর্ত কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ চৌধুরী,এড হাবিবুর রহমান, এড. আব্দুল ওয়াহিদ প্রমুখ। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় মৌলভীবাজার পৌরসভার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাগরীক সংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। তার সাথে থাকবেন এ্যাটর্নী জেনারেল এ এম আমিন উদ্দিন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর