July 9, 2026, 10:08 am

মে দিবস উপলক্ষে টঙ্গীতে জামায়াতে ইসলামীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

Reporter Name
  • আপডেট Thursday, May 1, 2025
  • 80 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরের টঙ্গী ৪৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও রক্তদান কর্মসূচিতে সহস্রাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গীর দত্তপাড়া ‘ধূমকেতু উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বিনামূল্যে প্রেসক্রিপশন, ব্লাড প্রেসার পরীক্ষা, গ্লুকোজ টেস্ট, ব্লাড গ্রুপ নির্ণয় এবং রক্ত সংগ্রহের ব্যবস্থা ছিল। পাশাপাশি, বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে মেডিসিন, শিশু, গাইনী, ডায়াবেটিস, নাক-কান-গলা, ডেন্টাল, হোমিওপ্যাথিকসহ একাধিক বিভাগের প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন থানা সহকারী সেক্রেটারি আমিনুল ইসলাম ও ৪৮ নম্বর ওয়ার্ড আমীর ফখরুল আলম। ক্যাম্প পরিচালনায় ছিলেন ওয়ার্ড সহকারী সেক্রেটারি হেলাল উদ্দিনসহ ওয়ার্ড কর্মপরিষদ, যুব বিভাগ ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সার্বিক সহযোগিতা করেন ধূমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ মোল্লা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর