July 9, 2026, 9:53 am

মেহেরপুরে স্বামী-স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, April 8, 2025
  • 54 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মেহেরপুরে স্বামী-স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ পাঁচ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পাঁচজন হলেন- মেহেরপুর শহরের মিয়াপাড়া এলাকার মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, চঞ্চলের শ্বশুর এবং মেহেরপুর শহরের মল্লিকপাড়া এলাকার কিয়াম উদ্দিনের ছেলে মহিরউদ্দিন (৫৫) ও তার স্ত্রী চায়না খাতুন (৫০) এবং মল্লিক পাড়ার আবুল কাশেমের ছেলে নুরুল ইসলাম (৪৫)।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম শহরের মল্লিকপাড়া এবং মিয়াপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় মহির উদ্দিন এবং চঞ্চল হোসেনের বাড়ি থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ সময় মাদক বিক্রির ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করে যৌথবাহিনীর সদস্যরা।
তিনি আরও বলেন, এ সময় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি চার মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর