July 4, 2026, 4:37 pm

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, February 19, 2025
  • 127 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী বিএএম। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলন আয়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা কমান্ডেন্ট মো. শফিউল আদমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনার রেঞ্জের উপমহাপরিচালক মো. নুরুল হাসান ফরিদী বিএএম।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম, চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন এর উপ-পরিচালক মো. খাদেমুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখার মেহেরপুরের উপ-পরিচালক মো. আলমগীর হোসেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর