July 4, 2026, 5:06 am

মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Friday, August 29, 2025
  • 78 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশে দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভাগ্যকুল ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল আমিন খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইউসুফ রানার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সীগঞ্জ-০১ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মো. আব্দুল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক এম. হাফিজুল ইসলাম খান, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ. বাতেন খান শামিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম খান রজিন এবং উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ। এ সময় ভাগ্যকুল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি কর্মী সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর