July 9, 2026, 3:07 pm

মুদি দোকানি হত্যা: দীপু মনি ৪, জয় ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • আপডেট Tuesday, August 20, 2024
  • 80 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন রিমান্ডের এই আদেশ দেন।
এদিন আসামিদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।
গত ১৩ আগস্ট আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সিএমএম আদালতে এ মামলা করেন এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি। ওইদিনই মোহাম্মদপুর থানাকে মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।
মামলায় অপর যাদের আসামি করার আবেদন করা হয় তারা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। গত ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর