July 9, 2026, 2:53 pm

মুজিববাদীদের হাত থেকে মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে : নাহিদ

Reporter Name
  • আপডেট Thursday, July 17, 2025
  • 58 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিবাদ আর মুক্তিযুদ্ধ এক নয়। মুজিববাদীদের হাত থেকে আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করতে হবে। বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, আমরা আমাদের শত্রুকে চিহ্নিত করেছি, তারা মুজিববাদী। এই মুজিববাদী মতাদর্শের আওয়ামী লীগ বাংলাদেশকে বিভাজিত করেছে। তারা বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, গুম-খুন জায়েজ করেছে। তারা বাংলাদেশকে দিল্লির হাত করে দিয়েছিল, তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করেছিল।
নাহিদ ইসলাম বলেন, সেই গত বছরের জুলাই মাস থেকেই আমরা জীবনের ভয় করি না। আমরা রাজপথে নেমেছি, নতুন দেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। ৫ আগস্টের পরেই আমরা বলেছি, আওয়ামী লীগ রাজনৈতিক দল না, এটা সন্ত্রাসী সংগঠন। তার থেকে বড় বিষয় এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ। এই মতাদর্শকে পরাস্ত করতে হবে। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে ও বুদ্ধিভিত্তিকভাবে মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য একটাই- নতুন বাংলাদেশ বিনির্মাণ করা। সেই লড়াইয়ে আমরা জানি- রাজবাড়ীবাসীকে পাশে পাবো। আগামী তিন আগস্ট আমরা জাতীয় শহীদ মিনারে জড়ো হচ্ছি। রাজবাড়ীবাসীকে সেখানে যাওয়ার আহ্বান জানাচ্ছি। পথ সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, প্রধান সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতারাসহ অনেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর