July 9, 2026, 1:30 pm

মিরপুরে হরতালের প্রস্তুতিকালে তিনজন আটক, উত্তেজনাপূর্ণ পরিস্থিতি!

Reporter Name
  • আপডেট Sunday, July 20, 2025
  • 104 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ডালি:: নি|ষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ হরতাল পালনের উদ্দেশ্যে রাজধানীর মিরপুরের অরিজিনাল ১০ নম্বর এলাকায় মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরের দিকে কিছু লোক গোপনে জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় বাকিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
আটকের পরপরই এলাকায় কিছুক্ষণ উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিলে তারা ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে ধুপধাপ দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে মিরপুর থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, “রাজধানীতে নাশকতা সৃষ্টির কোনও সুযোগ দেওয়া হবে না। যেকোনও অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে।”
প্রসঙ্গত, আওয়ামী লীগের একটি অংশ হরতাল আহ্বান করলেও প্রশাসন পূর্বেই তা নি|ষিদ্ধ ঘোষণা করে সতর্ক অবস্থানে ছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর