July 28, 2026, 7:09 pm

মিথ্যা মামলায় জামিন পেলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল

Reporter Name
  • আপডেট Tuesday, July 28, 2026
  • 4 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীর বহুল আলোচিত ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানিকে কেন্দ্র করে দায়ের করা মামলায় গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলসহ অভিযুক্ত সকল আসামিকে জামিন দিয়েছেন আদালত। সোমবার সংশ্লিষ্ট আদালতে আসামিরা আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাজমুল হোসেন মন্ডল বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিকভাবে হয়রানি করতেই এ মামলা করা হয়েছে। আমি দেশের বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল। আদালত ন্যায়বিচার করেছেন বলেই আমরা জামিন পেয়েছি। সত্য শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, আমি আইনকে সম্মান করি এবং ভবিষ্যতেও আদালতের সকল নির্দেশনা মেনে চলব। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি না করার আহ্বান জানাই।
উল্লেখ্য, ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানিকে কেন্দ্র করে দায়ের হওয়া এ মামলাটি টঙ্গী এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। সর্বশেষ আদালতের জামিনের আদেশের মাধ্যমে মামলাটির নতুন আইনি অগ্রগতি সামনে এসেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর