July 4, 2026, 3:50 am

মাহে রমজানের পবিত্রতা রক্ষায় টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর মিছিল

Reporter Name
  • আপডেট Friday, February 28, 2025
  • 81 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখার দাবিতে টঙ্গী পশ্চিম থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর এশিয়া পাম্প থেকে শুরু হয়ে চেরাগ আলী মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াত নেতা হোসেন আলী। তিনি বলেন, “মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা এবং বাজার মনিটরিং জোরদার করা সরকারের দায়িত্ব। কিন্তু বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যে সাধারণ জনগণ নানান দুর্ভোগের শিকার হচ্ছে। অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
টঙ্গী পশ্চিম থানা আমির আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, “রমজানে যেন কেউ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের কষ্ট না বাড়ায়, সেদিকে প্রশাসনের নজর দেওয়া জরুরি। অন্যথায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।” সমাবেশে আরও বক্তব্য দেন থানা নায়েবে আমির বিন ইয়ামিন, ৫৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি সানাউল্লাহ এবং ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নিয়ামত উল্লাহ ভূঁইয়া। মিছিলে স্থানীয় নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর