May 25, 2026, 11:12 am

মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদুল আযহা ২৯ জুন

Reporter Name
  • আপডেট Sunday, June 18, 2023
  • 111 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: পবিত্র জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দেওয়া দেশের তালিকা প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি)। আজ রবিবার আমিরাতের এই সংস্থা এক সংবাদ বিজ্ঞপ্তিতে যেসব দেশ জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দিয়েছে তাদের নাম প্রকাশ করেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র বলছে, পবিত্র ঈদুল আযহার প্রথম দিনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) দেশটিতে পবিত্র ঈদুল আযহার প্রথম দিন পালন করা হবে। একইসঙ্গে ইন্দোনেশিয়ায় ঈদুল আযহা আগামী ২৯ জুন ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ব্রুনাইয়ের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা না গেলেও দেশটির সরকার আগামী ২৯ জুন (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আযহা উদযাপন করবে।সূত্র : খালিজ টাইমস।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর