July 23, 2026, 6:11 pm

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে আ.লীগ-বিএনপি-জাপার বৈঠক

Reporter Name
  • আপডেট Thursday, May 25, 2023
  • 279 জন দেখেছে

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন। আজ বৃহস্পতিবার (২৫ মে) রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।মার্কিন দূতাবাসের ফেসবু‌ক পেজে দেওয়া এক পো‌স্টে জানা‌নো হয়, রাষ্ট্রদূত হাস আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে বুধবার যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসা নীতি নি‌য়ে রাজ‌নৈ‌তিক দলগু‌লোর প্রতি‌নি‌ধির সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত হাস। ফেসবুক পোস্টে দূতাবা‌স জানায়, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এ নতুন ভিসা নীতি সবার জন্য প্রযোজ্য।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর