August 24, 2026, 4:05 am

মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না : প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, December 24, 2023
  • 104 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন দেশেও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অগ্নিসংযোগ করে মানুষ হত্যা করছে। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে এটা বাংলার মাটিতে চলবে না। আজ রবিবার গণভবনে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, ‘রাজনৈতিক কোনো কর্মসূচি থাকলে জনগণের কাছে যাবে, জনগণের কাছে বলবে। মানুষের কাছে যেতে হবে কল্যাণের কথা বলে, উন্নয়নের কথা বলে। কিন্তু কয়েকদিন আগে ট্রেনে আগুন দিয়েছে। একটি মা তাঁর সন্তানকে বুকে জড়িয়ে ধরে মারা গেছে। এই ধরনের করুণ দৃশ্য দেখতে চাই না। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য মানুষ পুড়িয়ে মেরে মানুষের ক্ষতি করে কী অর্জন করছে সেটাই আমার প্রশ্ন। বাংলাদেশের মাটি সবার জন্য। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে যুদ্ধ করেছে। সবার রক্ত মিশে গেছে এই মাটিতে। ধর্মীয় সংঘাত আমরা চাই না। ধর্মীয় রীতি পালনে কেউ বাধা দিক সেটাও আমরা চাই না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর