July 9, 2026, 11:00 am

মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে মব: রিজভী

Reporter Name
  • আপডেট Thursday, July 24, 2025
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে রেখেছে মব কালচার। কেউ অপরাধ করলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়ামে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকার প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, আন্দোলনের সময় বিএনপি নেতারা লুকিয়ে যেখানে আশ্রয় নিয়েছে, পুলিশ সেখান থেকেই ধরে এনেছে। সেই পুলিশ এখন কোথায়?
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, সাংগঠনিক সম্পাদক জিকে গউছ, মিফতাহ সিদ্দিকী ও এম নাসের রহমান প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর