July 4, 2026, 6:47 pm

মানিকগঞ্জে ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেপ্তার ৩

Reporter Name
  • আপডেট Thursday, August 14, 2025
  • 80 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (আতা) (৫৫), দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ. সোবাহান (৬০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী (৫০)। আতাউর রহমান আতা সাটুরিয়া ইউনিয়নের ঘিওর গ্রামের মৃত মহল উদ্দিনের ছেলে। আ. সোবহান দরগ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। ইয়াকুব আলী দরগ্রাম ইউনিয়নের তেঘুরী গ্রামের মৃত আ. আলীর ছেলে।
সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় আতাউর রহমান, দরগ্রাম স্কুল তাদের আগুন ও ভাঙচুর মামলায় আবদুস সোবহান, ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত ও তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর