July 9, 2026, 2:10 pm

মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে

Reporter Name
  • আপডেট Friday, December 15, 2023
  • 90 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: মানবাধিকার মানুষের একটি মৌলিক অধিকার। এটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল একটি দেশ। তবে কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব ঘটনার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন।
পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের সাবেক আইজি ড. কাজী বজলুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক বিজিবির মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আবুল হোসেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট হামিদুর রহমান মল্লিক রাসেল, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) আমসা আমিন, পুলিশ সুপার মো. নুর আলম ও বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া চৌধুরী প্রমুখ।
মানবাধিকার পূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করতে হবে জানিয়ে আলোচনা সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত মানুষ যেন এর সুফল পায় সেজন্য কাজ করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বলেন, বিশ্ব মানবাধিকার দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। এদিনে বিশ্বের সব দেশে মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর উদ্দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনও চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।
প্রধান আলোচকের বক্তব্যে পুলিশের সাবেক আইজি ড. কাজী বজলুর রহমান বলেন, বিশ্ব মানবাধিকার দিবস একটি স্মরণীয় দিন। এদিনে সব দেশের মানুষকে মানবাধিকারের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সরকারের পাশাপাশি সব নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের সব নাগরিককে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর