July 9, 2026, 8:43 am

মাদক নিয়ন্ত্রণ ও গডফাদারদের বিরু‌দ্ধে পদক্ষেপ নিচ্ছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • আপডেট Tuesday, September 3, 2024
  • 89 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাদক নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যা‌চ্ছে। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তি‌নি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদক আমাদের একটি বড় ধরনের সমস্যা। মাদকের নিয়ন্ত্রণ আমাদের জন্য খুবই জরুরি। এজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি। যাতে এটা নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে।
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা ছিল জা‌নি‌য়ে জাহাঙ্গীর আলম চৌধুরী ব‌লেন, আমরা মূলত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির কীভাবে আরও উন্নতি করা যায়-এ বিষয়ে আমরা কিছু কিছু পদক্ষেপ নেবো। ‘আপনারা জানেন আজ কিন্তু অবৈধ ও বৈধ সব অস্ত্র জমা দেওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে। রাত ১২টা থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে অস্ত্র উদ্ধারের জন্য,’ জানান তি‌নি।
উপদেষ্টা বলেন, সীমান্ত সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আপনারা জানেন মিয়ানমার সীমান্তে আমাদের একটু সমস্যা আছে।
আসন্ন দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে হতে পারে, এজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হ‌চ্ছে জা‌নি‌য়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আশা করছি, পূজাটা খুব ভালোভাবে হয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হবে না।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর