May 31, 2026, 4:30 am

মাদক থেকে দূরে থাকতে পারলেই একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারবে ॥ অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান

Reporter Name
  • আপডেট Monday, July 15, 2024
  • 107 জন দেখেছে

মোঃ আব্দুল কাদের :: “ মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে রবিবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমী মিলনায়তনে মাদককে না বলুন শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক বাবু রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী।
মতবিনিময় সভায় অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ছাত্র-ছাত্রীদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। আমরা মাদক গ্রহণ করবো না এবং কাউকে মাদক গ্রহণ করতেও দিবো না। এই মাদকের হাত থেকে সমাজ ও দেশকে বাঁচাতে হবে। মাদক থেকে দূরে থাকতে পারলেই একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারবে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক হতে হবে। যে জাতি শিক্ষিত সেই জাতি ততই উন্নত। শতভাগ শিক্ষিত নাগরিকেরা নতুন নতুন জ্ঞান ও প্রযুক্তি এবং নিজস্ব উদ্ভাবনী শক্তির সমন্বয় ঘটিয়ে নিজেদের এবং সমাজের সকলের জীবন ও জীবিকার মান বদলে দেবে। মোবাইল ফোন, ইন্টারনেট বা কম্পিউটারের মাধ্যমে সমাজের সঙ্গে যুক্ত থাকবে; সরকারি ও বেসরকারি খাত প্রদত্ত পণ্য ও সেবা গ্রহণ করবে; দেশ-বিদেশের অর্থনীতির সঙ্গে যুক্ত থেকে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক জীবন গড়ে তুলবে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করবে এবং মাদকমুক্ত সমাজ গড়তে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ আলী, মোঃ আক্তার হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম, এস এম শরিফ সরকার, মোঃ আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোঃ ছবির হোসেন, সেলিনা সুলতানা, সুলতানা বেগম, জাকিয়া সুলতানা, শায়লা আফরোজ, মিলিনা আক্তার, শহিদুল ইসলাম, মোঃ আব্দুল মতিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর