July 9, 2026, 7:34 pm

মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য বাঙালিদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়: আবুল কালাম আজাদ

Reporter Name
  • আপডেট Thursday, February 22, 2024
  • 86 জন দেখেছে

কুমিল্লা-৪ (দেবিদ্বার) প্রতিনিধি :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি জাতির সংগ্রামী চেতনার মহাকাব্য। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাঙালিদের আত্মত্যাগ কখনো ভুলবার নয়। বুধবার (২১ ফেব্রুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি আবুল কালাম আজাদ বলেন, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস কারো দানে নয়, বরং বহু প্রাণের বিনিময়ে অর্জিত ফসল। রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বীর বাঙালি। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মতিন মুন্সী, শেখ আব্দুল আউয়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আতিকুর রহমান প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান বাবুল, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন শিমুল, গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুকবুল হোসেন মুকুল, ভানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী জালাল উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আসাদুর রহমান রনি প্রমুখ। এর আগে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে এমপি মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা ও থানা পুলিশ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর