July 10, 2026, 12:33 am

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান

Reporter Name
  • আপডেট Saturday, March 16, 2024
  • 113 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি :: বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার (১৬ মার্চ) সকালে মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার পলাশপুর মহিলা এতিমখানায় এতিমদের মাঝে ইফতার সামগ্রী ও দুস্থ এবং অসহায় ৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলাসহ বিভিন্ন সরঞ্জাম প্রদান করা হয়। মানবিক সহযোগিতা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন উপস্থিত ছিলেন।
এসময় জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের কল্যাণে সর্বাবস্থায় কাজ করে যাচ্ছে। সকল পরিস্থিতিতে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর