July 9, 2026, 10:57 am

মাইলস্টোনের শিক্ষিকা মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Friday, July 25, 2025
  • 62 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষিক মাসুকা বেগমের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনী। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে বিমানবাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে বিমানবাহিনীর ১০ সদস্যের একটি দল আশুগঞ্জের সোহাগপুর গ্রামে মাসুকার বোন জামাই খলিলুর রহমানের বাড়িতে আসেন। তারা স্বজনদের সঙ্গে কথা বলেন ও সমবেদনা জানান। মাসুকার শেষ ইচ্ছা অনুযায়ী তার বোনের সিদ্ধান্তে সোহাগপুরের বাড়ির পাশের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মশিউর রহমান বলেন, ‘ঢাকা খুবই স্ট্র্যাটেজিক লোকেশন, যেখানে আমাদের নিরাপত্তা খুবই দরকার। যেহেতু ঢাকার আশপাশ এলাকায় জনবসতি অনেক বেড়ে গেছে, সেহেতু আমাদের সবকিছু কম্প্রোমাইজ করেই ফ্লায়িং করতে হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘যে কোনো সময় যে কোনোভাবেই দুর্ঘটনা ঘটতে পারে। স্বাধীনতার পর থেকেই ঢাকায় ফ্লায়িং হচ্ছে। এমন দুর্ঘটনা তো প্রতিনিয়ত ঘটে না।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর