October 10, 2026, 2:12 am

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এপিএ স্বাক্ষর

Reporter Name
  • আপডেট Thursday, June 27, 2024
  • 136 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর/ সংস্থার মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ জুন) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে এপিএ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা সারমিন, বাংলাদেশ শিশু অ্যাকাডেমির মহাপরিচালক আনজীর লিটন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক ডা.এ.এম.পারভেজ রহিমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর