নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগের সহযোগী দুই সংগঠন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি রবিবার (১৬ জুলাই) রাতে প্রকাশ করা হয়েছে। এর আগে দুপুরে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বসে দুই সহযোগী সংগঠনের কমিটির অনুমোদন দেন।
এ সময়ে মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার সময়ে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি অনুমোদনের বিষয়টি স্বীকার করেননি। পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি প্রকাশ করেন।