July 9, 2026, 3:55 pm

মহাসমাবেশ স্থল পরিদর্শনে জামায়াত নেতারা

Reporter Name
  • আপডেট Monday, July 7, 2025
  • 71 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: আগামী ১৯ জুলাই দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে। সব গণহত্যার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ একাধিক দাবিতে এ সমাবেশ করতে যাচ্ছে তারা।
এ উপলক্ষে সোমবার (০৭ জুলাই) দুপুরে সংগঠনের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি দল ‘জাতীয় সমাবেশ’ স্থল সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন।
অন্য সদস্যরা হলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মো. ইয়াসিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট আতিকুর রহমান ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ প্রমুখ। পরিদর্শনকালে তারা উদ্যানের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন এবং জাতীয় সমাবেশ সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জাতীয় সমাবেশ সফল করে তুলতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর