October 11, 2026, 3:35 am

মহান বিজয় দিবস উপলক্ষে টঙ্গীতে তাঁতীদলের বিজয় র‌্যালী

Reporter Name
  • আপডেট Monday, December 16, 2024
  • 102 জন দেখেছে

আব্দুল কাদের, টঙ্গী :: নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবস পালন করেছে গাজীপুর মহানগর তাঁতীদল। বিভিন্ন ব্যানার, ফ্যাস্টুন হাতে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে একটি বিজয় র‌্যালী বের করে। গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারীর নেতৃত্বে বিজয় র‌্যালীটি সড়ক মহাসড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মো: আতিকুল্লাহ মিন্টু, সদর মেট্রো থানা তাঁতী দলের আহবায়ক মো: হাজী শরিফ, মেট্রো থানা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মো: জুনায়েদ হোসেন মকবুল, মো: হাসান চঞ্চল, মো: আলম, মো: মেহেদী হাসান, মো: আঃ মমিন, মো: রহিম, মো: শাহীন, মো: বাপ্পি, মোঃ জিতুসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর দলীয় নেতাকর্মীরা মন খুলে বিজয় র‌্যালী করতে পেরেছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় মানুষ মন খুলে র‌্যালীতে অংশগ্রহণ করায় জনস্রােতে পরিণত হয়েছে। অনেক বছর পর এমন একটি বিজয় র‌্যালী গাজীপুরের মানুষ দেখতে পেয়েছে। মানুষের এমন স্বতস্ফুর্ত অংশগ্রহণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর