June 5, 2026, 6:55 am

মহাখালীতে আনসারের অভিযানে অটোরিকশা ছিনতাই প্রতিরোধ, আটক ৩

Reporter Name
  • আপডেট Friday, April 10, 2026
  • 54 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: রাজধানীর মহাখালী এলাকায় ভোররাতে অটোরিকশা ছিনতাইয়ের সময় তিন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আজ শুক্রবার ভোর ৪টা ১৫ মিনিটের দিকে মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মো. রিয়াজুল ইসলাম (২৭), মো. রাজু মিয়া (২০) এবং মো. রাজন মিয়া (৩০)।
আনসার বাহিনী সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ডিউটি করার সময় টহল দল এক ব্যক্তির চিৎকার শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন, এক ব্যক্তির মুখ বেঁধে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল অটোরিকশাটি ছিনতাই করে ড্রাইভার ও যাত্রী সেজে পালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আনসার সদস্যরা ধাওয়া করে অটোরিকশাসহ তিনজনকে আটক করতে সক্ষম হন। অভিযানকালে ছিনতাইকারীদের কাছ থেকে একটি অটোরিকশা, দুটি ছুরি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী আনসার সদস্যরা হলেন- এপিসি মো. আমিনুল ইসলাম, আনসার মো. আব্দুল জলিল, মো. কামরান এবং মো. অহিদুজ্জামান। তাদের এমন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপে ছিনতাই প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
পরবর্তীতে উদ্ধারকৃত অটোরিকশাটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়। আটককৃত তিন ছিনতাইকারীকে তেজগাঁও থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মহানগর এলাকায় আনসারের এই সক্রিয় ভূমিকা জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর