নিজস্ব প্রতিবেদক :: গাজীপুর মহানগরীর টঙ্গীতে মরহুম ডাক্তার আলী আকবরের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ডাক্তার আকবর আলী একাডেমি মিলনাতনে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে একাডেমির ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুম ডাক্তার আকবর আলীর বিভিন্ন স্মৃতি স্মরণ করে বক্তারা বলেন, ডাক্তার আলী আকবর জীবিত থাকা অবস্থায় অসহায়, গরিব, ও প্রান্তিক জনগোষ্ঠী মানুষদের স্বল্প খরচে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসায় এলাকার মানুষ অনেক উপকার পেয়েছেন। আমরা মরহুম ডাক্তার আলী আকবরের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
দৈনিক বিজয়বাংলা টিভির স্টাফ রিপোর্টার, সাংবাদিক শারমিন খানমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বঙ্গটিভির স্টাফ রিপোর্টার মোসা: শামীমা খানম,সাংবাদিক মাহাবুবুর রহমানসহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ। পরে মরহুম ডাক্তার আলী আকবরের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়।