August 26, 2026, 3:07 pm

মরক্কোয় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৬৩২

Reporter Name
  • আপডেট Saturday, September 9, 2023
  • 201 জন দেখেছে

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: স্থানীয় সময় শুক্রবার রাতে মরক্কোয় আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬৩২। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ৬৩২ জনের মৃত্যু এবং  ৩২৯ জন আহতের খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস বলেছে, শুক্রবারের এ ভূমিকম্প অঞ্চলটির জন্য অস্বাভাবিকভাবে শক্তিশালী ছিল। দেশটির স্থানীয় সময় রাত ১১ টার কিছুক্ষণ পরে আটলাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনো ঝুঁকির মধ্যে আছেন। ভূমিকম্পের কারনে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর