June 5, 2026, 8:21 am

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু

Reporter Name
  • আপডেট Monday, November 17, 2025
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ৬ দিনে ৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে এখন পর্যন্ত ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ জন গত আড়াই মাসে মারা গেছেন। মৃত্যুবরণকারী প্রত্যেকের বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।
ডেঙ্গুতে এত রোগীর মৃত্যুর কারণে অন্যান্য রোগী এবং স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত ৬১ জন রোগী ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রয়েছেন। ৪০ শয্যার ওয়ার্ডে অধিকাংশ রোগীই শয্যা না পেয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে ১ জন আইসিইউতেসহ ৪১ জন পুরুষ, ১৬ জন নারী এবং ৯ শিশু ভর্তি রয়েছেন।
ভর্তি হওয়া রোগীদের মাঝে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪১ জন ভর্তি হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বছর এখন পর্যন্ত দুই হাজার ২৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন।
মৃত্যুবরণকারীদের অধিকাংশই ডেঙ্গু শক সিন্ড্রোম সমস্যায় মারা গেছেন। এছাড়া অনেক রোগীর হৃদরোগ, ফুসফুসজনিত ও উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল বলে জানান হাসপাতালের চিকিৎসকরা।
ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফয়সাল রাহাত বলেন, যেসব রোগীরা মারা গেছে তাদের অধিকাংশই একদম শেষ মুহূর্তে এসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা তাদের সাধ্যমতো চিকিৎসা সেবা প্রদান করছেন। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই বলেও জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর