August 18, 2026, 5:27 pm

ময়মনসিংহে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Saturday, August 9, 2025
  • 183 জন দেখেছে
নিজস্ব প্রতিবেদক:: ময়মনসিংহে ফিরাজ জাহাঙ্গীর চত্বরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে শনিবার সাংবাদিকরা মানববন্ধন করেন।বক্তারা বলেন গাজীপুরের পুলিশ কমিশনার ড.মো: নাজমুল করিম খান ও উপ-পুলিশ কমিশনার রবিউল হাসানের ভাষ্যমতে সাংবাদিক তুহিন হত্যার পিছনে পুলিশের গাফিলতি রয়েছে । তুহিন হত্যার পূর্বে যে বিষয়টি নিয়ে মুলঘটনা ঘটেছে । বাদশা মিয়া নামক একজন এটিএম বুথ থেকে ২৫ হাজার টাকা উত্তোলন করে যাচ্ছিলেন। তখন গোলাপী নামের এক মক্ষীরানি বাদশা মিয়াকে ডাক দিয়ে কুপ্রস্তাব দেয় । বাদশা মিয়া প্রতিবাদ করাতে গোলাপীর সাঙ্গপাঙ্গরা বাদশা মিয়াকে চাপাতি দিয়ে পুলিশের সামনে কুপাতে থাকে যা ভাইলাল ভিডিওতে দেখা যায়। সেই ভিডিও সাংবাদিক তুহিন ধারন করে ।বাদশা মিয়ার ঘটনায় যদি গোলাপীগংদের গ্রেফতার হতো তাহলে সাংবাদিক হত্যা হতো না।সারাদেশ বাসী বাদশা মিয়ার ভিডিও দেখলো গাজীপুরের পুলিশ দেখলো না ।গাজীপুরের কমিশনার  উপ কমিশানরের ভাষ্যমতে তারা দোষী। স্বরাষ্ট্রউপদেষ্টার দৃষ্টি আকষণ করছি পুলিশে গাফিলতি যদি থাকে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচার হোক, সাংবাদিকদের দাবী । তুহিন হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালে করা হোক ৯০ কার্য দিবসের মধ্যে ।এসময় দৈনিক টাইমস ও দৈনিক সবুজ বাংলা পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি জয়নাল আবেদীন, দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মোঃ রেজাউল করিম রেজা,দৈনিক আমার সংবাদের জেলা
প্রতিনিধি মুহাম্মদ আল আমিন,সাপ্তাহিক সুবর্ণ বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক আরিফ রেওগির,সাংবাদিক ছোটন, মোঃ মনিরুল ইসলাম মানিক সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধিগণ মানববন্ধনে অংশ নেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর