July 9, 2026, 12:29 pm

ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Wednesday, November 5, 2025
  • 103 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ময়মনসিংহে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, একটি স্টিলের সুইচ গিয়ার চাকু, মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ফকরুল ইসলাম (৩০), মো. জসিম উদ্দিন (৩৩), মো. আশিক (২৪)। তিনজনই ময়মনসিংহ সদর কোতোয়ালী এলাকার বাসিন্দা।
বুধবার দুপুরে র‌্যাব থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কোতোয়ালী থানাধীন চুরখাই পূর্বপাড়া এলাকায় ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরই প্রেক্ষিতে ৪ নভেম্বর (সোমবার) রাত আনুমানিক ১০টার দিকে র‌্যাবের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি রামদা, একটি স্টিলের সুইচ গিয়ার চাকু, ২৯০ গ্রাম গাঁজা, ৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৩০০ টাকা বলে জানানো হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর